"হেবা" বা "দান" কাকে বলে ও তা কখন সম্পন্ন হয়
প্রশ্নঃ ১৪৮৮০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম দাদা যদি তার কোন এক জীবিত ছেলের ছেলে অর্থাৎ নাতিকে ১৫ শতাংশ জমি দান করার ঘোষণা দেয়,এরএর কিছুদিন পরে দাদা মারা যায় তাহলে এক্ষেত্রে নাতি জমি পাওয়ার কি হুকুম?নাতি কি জমি পাবে?
১১ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যক্তির নিজস্ব মালিকানাধীন কোনো সম্পদ\জিনিস বিনিময়ে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়াকে শরীয়তের পরিভাষায় হিবা (উপহার বা দান) বলা হয়।
* শরীয়তসম্মতভাবে 'হেবা' বা দান সম্পন্ন হওয়ার জন্য শর্ত হলো,
যে জিনিসটি দান করা হচ্ছে, দাতা সেটিকে নিজের মালিকানা থেকে বের করে দেওয়া এবং যাকে দান করা হচ্ছে, তার কাছে হস্তান্তর করা এবং তাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া যাতে সে সেখানে নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে যেকোনো ব্যবহার বা কাজ করতে পারে। যদি এ ধরনের দখল বুঝিয়ে দেওয়া না হয়, তবে হেবা বা দান পূর্ণাঙ্গ হয় না।
অতএব, আলোচ্য প্রশ্নের প্রেক্ষিতে আপনার নানা তাঁর জমির যে অংশটি আপনার নামে করেছিলেন, তিনি যদি সেই জমিটিকে নিজের মালিকানা থেকে বের করে পূর্ণ হস্তান্তর ও মালিকানাধীন ব্যবহারের অধিকারসহ আপনার হাতে অর্পণ করে দিয়ে থাকেন, তবে সেই জমি আপনার মালিকানায় চলে গিয়েছিল। এমতাবস্থায় সেই সম্পত্তিতে আপনার।
কিন্তু জমিটি যদি কেবল নামমাত্র বা আপনার নামে শুধু ঘোষণার করা হয়ে থাকে এবং নানা যদি জমিটিকে নিজের মালিকানা থেকে বের না করে থাকেন কিংবা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়ে মালিকানাসুলভ দখলের অধিকার বুঝিয়ে না দিয়ে থাকেন, তবে এই 'হেবা' কার্যকর হয়নি। সেক্ষেত্রে ওই জমি যথারীতি আপনার নানার মালিকানাতেই থেকে গিয়েছিল এবং তা আপনার মালিকানাধীন হয়নি।
(الجوہرۃ النیرۃ شرح مختصر القدوري، كتاب الاقرار،248/1، المطبعة الخيرية)
"ولو قال الرجل: جميع مالي، أو جميع ما أملكه لفلان فهذا إقرار بالهبة لا يجوز إلا مقبوضة، وإن امتنع من التسليم لم يجبر عليه."
(الدر المختار، كتاب الهبة،691،688/5، سعيد)
"(و) شرائط صحتها (في الموهوب أن يكون مقبوضا غير مشاع مميزا غير مشغول) .... وفي الأشباه: هبة المشغول لا تجوز."
(4/378، فتاویٰ عالمگیری، الباب الثانی فیما یجوز من الھبۃ وما لا یجوز، ط؛ رشیدیہ)
"لايثبت الملك للموهوب له إلا بالقبض هو المختار، هكذا في الفصول العمادية".
(فتاوی شامی، ج؛ 5/ص؛690/کتاب الھبۃ، ط ؛ سعید)
"(وتتم) الهبة (بالقبض) الكامل (ولو الموهوب شاغلاً لملك الواهب لا مشغولاً به) والأصل أن الموهوب إن مشغولاً بملك الواهب منع تمامها، وإن شاغلاً لا، فلو وهب جرابًا فيه طعام الواهب أو دارًا فيها متاعه، أو دابةً عليها سرجه وسلمها كذلك لاتصح، وبعكسه تصح في الطعام والمتاع والسرج فقط؛ لأنّ كلاًّ منها شاغل الملك لواهب لا مشغول به؛ لأن شغله بغير ملك واهبه لايمنع تمامها كرهن وصدقة؛ لأن القبض شرط تمامها وتمامه في العمادية".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১